
নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ৪০টি পদ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃষ্টির অনুমোদন দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে ইসির সংস্থাপন-১ অধিশাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খান স্বাক্ষরিত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ৭ নভেম্বর, চলতি বছরের ১০ জানুয়ারি অর্থ বিভাগের এবং চলতি বছরের ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রীর অনুমোদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের ৪০টি পদ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃষ্টির নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মঞ্জুরি জ্ঞাপন করছি।
এতে আরও জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয় ও আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের উপসচিব পদে একটি ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে ৩৯টিসহ মোট ৪০টি পদ সৃষ্ট করা হয়েছে। বেতন ও ভাতা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের নির্বাচন কমিশন সচিবালয়ের কোড এবং মাঠ পর্যায়ের নির্বাচন কার্যালয়ের কোড-এ বরাদ্দ করা অর্থ থেকে ব্যয় নির্বাহ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের গত বছরের ৩ মে’র পত্র অনুসরণ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী