
মৌলভীবাজারে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়েছেন।
আজ রোববার সকাল পৌনে ১১টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ আন্দোলনকারীরা জেলা শহরের চৌমুহনীতে অবস্থান করছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও আহমদ ফয়সল জামান বলেন আজ বিকেল ৫টা পর্যন্ত ৪০জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া ৬জন ভর্তী আছেন। আহতদের বেশিরভাগ ইটপাটকেল ধারা আহত হয়েছেন। কিছু আছেন রাভার বুলেট দ্বারা আহত হয়েছেন।
জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের মৌলভীবাজার সরকারি কলেজের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়।
শহরের চৌমুহনীতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান করেন। এক পর্যায়ে আন্দোলন কারীরা আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষের মধ্যে জরিয়ে পরেন।
পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিছু হটলে আন্দোলনকারীরা আওয়ামীলীগের চেয়ার, অফিস ভাংচুর করে। এসময় তারা বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এছাড়া শতাধিক গাড়ি ভাংচুর করে।
পরে পরিস্থিতি স্বাভাবিকের জন্য ঘটনাস্থলে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড ও রাভার বুলেট ছুড়ে। এঘটনায় উভয় পক্ষের প্রায় ২ শতাধিক আহত হয়েছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান বলেন বলেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...