জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত। তার দুই মাস বয়সী একটি পুত্র সন্তান আছে।
পরিবারের অভিযোগ,গ্রামের আশিক নামের এক যুবক রবিবার রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আজ সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন তিনি বলেন সকালে সংবাদ পাওয়ার পরই পুলিশ নিয়ে ঘটনাস্থলে আছেন।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিলো। ঘটনার দিন গতকাল রবিবার রাতে আশিক সুশান্তের বাড়িতে আসে। এরপর আশিক সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে চলে যায়।
সুশান্তের মা রূপালী সরকার পুত্রশোকে বাড়ির উঠোনে বিলাপরত অবস্থায় বলেন,আমার ছেলে একটি পুরনো মটর সাইকেল আশিকের কাছে বিক্রী করেছিলো। কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করায়,এ নিয়ে সম্প্রতি আশিকের সাথে সুশান্তের একাধিকবার ঝগড়া হয়।
এরই জের ধরে আশিক গতকাল রবিবার রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। পরে মেঘনার পাড়ে আমার ছেলের লাশ ফেলে রেখে যায়। আমার দুই মাস বয়সী নাতি ও ছেলের পোয়াতি বউডারে লইয়া আমরা এখন কি করাম, আমার ছেলের খুনিদের ফাঁসি চাই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাঈন বলেন,ঘটনার সংবাদ পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত