
বিদেশ পালাতে গিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বুধবার (৭ আগস্ট) তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার কথা ছিল। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল। খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে অর্থাৎ গত ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করেন তিনি। এসময় তিনি নিজেও আহত হন, পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়েই দেশ থেকে পালানোর চেষ্টা করেন আজিজ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...