
আল-আমিন মিয়া,নরসিংদীঃ নরসিংদীর পলাশে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, আর্থিক অনিয়ম, যাতায়াত বানিজ্য ও রাজনৈতিক প্রভাব সহ নানা দূর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন প্রধান শিক্ষকের নানা দুর্নীতির তথ্যের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
যেখানে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের মধ্য দিয়ে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগকৃত হন বলে অভিযোগ উঠে। এরপর থেকে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস টাকার বিনিময়ে বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য শুরু করেন বলেও অভিযোগ উঠে।
এতে বলা হয়, কম্পিউটার অপারেটর নিয়োগ, লাইব্রেরিয়ান নিয়োগ , আয়া ও নাইট গার্ড নিয়োগে মোটা অংকের টাকা নেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ে কাজে ঢাকা যাওয়ার ব্যয় দেখিয়ে অতিরিক্ত অর্থ নেওয়া সহ নানা দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
তাছাড়াও প্রাক্তণ শিক্ষার্থীদের শিক্ষাগত সনদপত্র উত্তোলনে টাকা নেওয়া বিভিন্ন প্রয়োজনে অশালীন আচরণ সহ নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা।এরই জেরে
প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের প্রতি ক্ষিপ্ত হয়ে তার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। পরে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
তবে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস। তিনি বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলেছেন। আমি গভীর চক্রান্তের শিকার হচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...