
মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী দিগন্ত পরিবহন বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা- সিলেট মহাসড়কে উল্টে গিয়ে হাজেরা খাতুন (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।আহত হয়েছেন ৮ যাত্রী।
আজ(১৬ আগস্ট) শুক্রবার ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাজেরা খাতুন সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। সরাইল উপজেলা হাসপাতালে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানাযায়।
স্থানীয়ওপুলিশ সুত্রে জানান,মাধবপুর দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থান এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহা সড়কের ঘটনাস্থলে এক মহিলা যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত আট জন যাত্রী আহত হন।
খাঁটিহাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) আর্শীষ কুমার সান্যাল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, চালক-হেলপার পালিয়ে যান ও ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। তিনি বলেন, একজন নারী নিহত ও আট জন যাত্রী আহত হয়েছেন। এই ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...