
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের একটি অংশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এটিই শিক্ষার্থীদের সবচেয়ে বড় জমায়েত।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় কলাভবনের সামনে সমাবেশের আয়োজন করে নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ। সমাবেশ শেষে শিক্ষকরা টিএসসিতে জমায়েত হলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এসে জমায়েত হন সেখানে।
সেখানে কিছুক্ষন অবস্থান ও স্লোগান দিয়ে জমায়েতটি শহীদ মিনারের দিকে এগিয়ে যায়। সেখানে পূর্বঘোষিত ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এই কর্মসূচিতে যোগ দেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে। আমর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি পূর্বঘোষিত কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোসও আমরা পালন করছি।
এ সময় টিএসসিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী