ডিএমপির ১৮ থানার ওসিকে ঢাকার বাইরে বদলি

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ঢাকা মহানগর পুলিশের ১৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।