
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নালিতাবাড়ীর নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাইকে থাকা আরও দুজন গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ব্যক্তি শেরপুরের চরমঙ্গলদী এলাকার মোয়াজ্জেম হোসেন (২৬) এবং আহত দুজন শামীম ও জাহিদ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,শেরপুর থেকে নালিতাবাড়ীর উদ্দেশ্যে তিন বন্ধু মিলে এক বাইকে করে আসছিলেন।
নালিতাবাড়ী নয়ানিকান্দা বাইপাস দিয়ে আসার সময় অপরদিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করে সামনে যেতেই সেই ট্রাকের পিছনে থাকা আরেকটি ট্রাক সামনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মোয়াজ্জেম হোসেন ও বাইকের পিছনে থাকা শামীম ও জাহিদ নামের দুজন গুরুতর আহত হন এবং তারা দুজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয় নি। নিহতের স্বজনরা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক