
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
গতকাল শনিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় উপদেষ্টার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি দেশের ব্যবসা-বাণিজ্য গতিশীল করা, সাপ্লাই চেইন সচল রাখা, বন্দর ও মহাসড়ক সচল রাখা, সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, শিল্প কারখানায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন।
এসময় দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীসহ জনগণের জানমালের নিরাপত্তায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শিগগিরই বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানান মাহবুবুল আলম।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী