
দশ দিন বন্ধ থাকার পর গত রোববার (২৮ জুলাই) বিকেল থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। এর পর গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এখনো অনেক গ্রাহক সেই বোনাস ইন্টারনেট পাননি বলে উঠেছে। এ নিয়ে মুঠোফোন অপারেটরদের কঠোর বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, অবশ্যই সকল অপারেটরকে এটা মানতে হবে। যদি কেউ না মানে এবং আমরা যদি এ ধরনের অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে ক্ষতির পরিমাণ ১৮ হাজার কোটি টাকা। বেসরকারি খাতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী