মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন ও হাইজিন কীট বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপিনগর এলাকায় শতাধিক পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।
মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলমান বন্যায় ১ হাজার ২০০টি টিউবওয়েল ও ৩ হাজার টয়লেট বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার বন্যাকবলিত এলাকায় ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পরিমাপের ৯০০টি জারিকেন বিতরণ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও টয়লেটের সংখ্যা অনেক বেশি হবে বলে বন্যাকবলিত এলাকার মানুষ জানিয়েছে।

বিতরনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, ইউনিসেফের কমিউনিক্যাশন অফিসার সুনাম পেলডেন ও কমলগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সুজন আহমেদ সহ জেলা ও উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান বলেন, ‘আমরা জেলার প্রতিটি বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করছি।
বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৩৭হাজার পিচ, ১০ লিটার পরিমাপের ২৪০ পিচ জারিকেইন ও মা ও শিশু সুরক্ষার জন্য ৩৫ পিছ হাইজিন কীট বক্স বিতরণ করা হয়। এছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবারহ করা হয়।’
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত