
কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শনিবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ ছিল।
পুলিশ সদস্যদের দাবী মানার আশ্বাসে ৭ দিন পর সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু হয়েছে।
পুলিশ সদস্য নিহত, থানায় হামলা ভাঙচুর ঘটনার প্রতিবাদে ও কিছু দাবি আদায়ে ৫ আগস্ট বিকাল থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন করছিল না।
ইমিগ্রেশন পুলিশ তাদের দায়িত্ব পালন না করায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে ৭দিন ধরে ভারতে যাত্রী যাতায়াত বন্ধ ছিল। পুলিশ এ্যাসোসিশনের পক্ষে করা দাবী অন্তভর্তিকালীন সরকারেী সংশ্লিষ্ট বিভাগ মেনে নেওয়ার আশ্বাসে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ দায়িত্ব পালন শুরু করেছে।
শুক্রবার সকালে চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায়, আপাতত ভারতে চিকিৎসার জন্য প্রাপ্ত ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা যেতে পারছেন। আপাতত ভ্রমণ ভিসাধারীরা যাতায়াত করতে পারছেন না।
চাতলাপুর চেকপোস্টের কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন বলেন, ‘এক সপ্তাহ পর সোমবার থেকে এ পথে ভারতে চিকিৎসা ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা এ চেকপোস্ট দিয়ে ভারত যেতে পারছেন। সার্ভার সম্পূর্ণভাবে ভালো হলে ২/১ দিন পর ভ্রমণ ভিসাধারীরাও যেতে পারবেন।’
উল্লেখ্য, কোটা সংস্কার ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শনিবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...