
নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ কলেজটি পুনরায় চালুর দাবীতে শনিবার বিকেলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকগণের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এর আগেও বেশ কয়েকবার এলাকার তরুণ প্রজন্মরা পুনরায় কলেজটি চালু করার জন্য উদ্দ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় এস.এস.সি ব্যাচ (২০১৫) এর ছাত্ররা বড়দের সাথে কথা বলে এবং সেই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কলেজ চালুর দাবি জানায়।
এর আগেও ২০১৫ সালেও আরিফ হোসেন, রাজু আহম্মেদর নেতৃত্বে মানববন্ধন হয় সেই মানববন্ধন পুলিশ দিয়ে বানচাল করা হয়।
কিন্তু তরুণদের সেই উদ্দ্যোগ হারিয়ে যায়নি কালের পরিবর্তনে যেহেতু দেশ নতুন ভাবে এগিয়ে যাবার প্রত্যয়ে ধাববান তখন আবারো সেই দাবি আদায়ে গর্জে ওঠে এলাকার শিক্ষানুরাগী তরুণরা।
আয়োজিত মানববন্ধনে আশড়ন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকের নেতৃত্ব পুনরায় কলেজের কর্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীদের দাবি এলাকার দরিদ্র পরিবারসহ দিন মজুরের ছেলে সন্তানেরাও যাতে উচ্চ শিক্ষার সুযোগ পায় সেজন্য তাদের এই আন্দোলন ।
আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী শামীম রেজা- হিংসা-বিদ্বেষ ভুলে সকলকে এক হয়ে কলেজ পূণর্বহালের জন্য কাজ করার আহ্বান জানান।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ, ভ্যানচালকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯৯৯ সালে আশড়ন্দ কলেজের কার্যক্রম চালু হয়। ২০০২ সালে পাঠদান অনুমতি পায়। তারপর যথারিতি প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চলতে থাকে।
সেই প্রতিষ্ঠান থেকে অনেকে পাশ করে অনেকেই বিভিন্ন জায়গায় চাকরী করছে। অপর দিকে অজ্ঞাত কারনে গত ২০০৮ সালে ওই কলেজের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...