
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ছবি সম্বলিতি একটি ব্যানারে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার শেষ বিকালে উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে সেতু উদ্বোধনকালীন শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিয়ে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত এই ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
জানা যায়, ব্যানার টাঙানো দেখতে সেতু এলাকায় ওই সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। উপস্থিত জনতা করতালি ও স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয়দের মধ্যে শাহের আলী মুন্সী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বায়ক জাকারিয়া হোসাইন বাধন, হাসান সরকার চাঁদ, গোলাম ফারুক অভি, শরিফ মিয়া, শাওন মিয়া, সবুজ আলম বক্তব্য রাখেন।
সমন্বায়ক জাকারিয়া হোসাইন বাধন বলেন, ছাত্র- জনতার রক্তে যার হাত রঞ্জিত, তার নামের কোনো ফলক বা স্মৃতি এ দেশে থাকবে না। তাই আমরা কোটাবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামাঙ্কিত ব্যানার দিয়ে শেখ হাসিনার নাম ফলক ঢেকে দিলাম। পরবর্তীতে এই জায়গায় স্থায়ীভাবে শহীদ আবু সাঈদ স্মৃতি ফলক নির্মাণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক