
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে গত বছর ৪৭ হাজারের বেশি মানুষ মারা গেছে। সোমবার প্রকাশিত বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএস গ্লোবাল) এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণের দেশগুলোতে। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুসারে, ২০২৩ সাল ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইউরোপে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে। ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নকারী মহাদেশে পরিণত হয়েছে, যেখানে তীব্র তাপের কারণে স্বাস্থ্যঝুঁকি ক্রমশ বাড়ছে।
আইএস গ্লোবালের গবেষণায় বলা হয়েছে, যদি গত ২০ বছরে উষ্ণতার সাথে খাপ খাইয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া না হতো, তবে এই মৃত্যুর সংখ্যা ৮০% বেশি হতে পারত। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার উন্নতি।
আইএস গ্লোবালের গবেষক এবং লেখক এলিসা গ্যালো বলেছেন, ‘গবেষণার ফলাফলে দেখা গেছে, বর্তমান শতাব্দীতে তীব্র তাপমাত্রার সঙ্গে সামাজিক অভিযোজন প্রক্রিয়াগুলো কীভাবে ঘটেছে। ফলে সাম্প্রতিক সময়ে গ্রীষ্মের তীব্র তাপ-সম্পর্কিত দুর্বলতা এবং মৃত্যুহার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে বয়স্কদের মধ্যে।
গবেষকরা ৩৫টি ইউরোপীয় দেশ থেকে মৃত্যু এবং তাপমাত্রার রেকর্ড পর্যবেক্ষণ করেছেন। তারা ধারণা করছেন, উচ্চ তাপমাত্রার কারণে ৪৭ হাজার ৬৯০ জন মারা গেছে। জনসংখ্যার তথ্য সামঞ্জস্য করে দেখা গেছে, গ্রীস, বুলগেরিয়া, ইতালি এবং স্পেনে তাপ সম্পর্কিত মৃত্যুর হার ছিল সর্বোচ্চ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...