
রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন।
ঢাবির ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধ্যাপক আবদুর রশীদ আজ সকালে বিভাগে যোগদানের আবেদন করেছেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আশফাক আখতার বলেন, আমরা জানতে পেরেছি উপাচার্য সকালে পদত্যাগ করেছেন। তবে সরাসরি কোনো পত্র তিনি মন্ত্রণালয়ে দেননি। সম্ভবত ই-মেইল করেছেন।
জানতে চাইলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর রশীদ জাগো নিউজকে বলেন, নিয়ম মেনে আমি পদত্যাগ করেছি। আমি অসুস্থ। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা যদি আমাকে না চান, তাহলে পদে থাকার মানে হয় না। আমি সরে গেছি, এটা সত্য।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...