
সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী ৩১ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় সরকারি বাসভবন যমুনার সামনে এ মানববন্ধন করেন।
ভুক্তভোগী এক শ্রমিক বলেন, আমাদের একটাই দাবি, আমরা এতদিন অপশক্তির কাছে পরাজিত ছিলাম। আমাদের বেতন ভাতা দেওয়া হয়নি। সালমান এফ রহমান প্রতিষ্ঠানটি কিনে আমাদের বেতন না দিয়ে জোরপূর্বক পদত্যাগ করান। চাকরিতে পুনর্বহালের জন্য কোর্টের রায় থাকলেও আমাকে পুনর্বহাল করা হয়নি। ৩১ মাসের বেতন-ভাতাও দেয়নি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের বেতন-ভাতার যেন তিনি ব্যবস্থা করে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক