
ঢাকার সাভার সেনানিবাস ৯ম পদাতিক ডিভিশনের কাছে রক্ষিত ১০৮টি অস্ত্র, ৯ হাজার ৫৩৭ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ যাত্রাবাড়ি থানার পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুরে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে মেজর মো. নাজমুস সাদাত সৌম্য এবং মেজর এ আর এম মেহরাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের কাছে এসব হস্তান্তর করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সেনা নিবাসে রক্ষিত এবং উদ্ধারকৃত একটি আর্মাড কার, ০৬ টি পিকআপ, ০১ টি অ্যাম্বুলেন্স,০২ টি মাহেন্দ্র, ৬৬০ টি বিভিন্ন ধরনের অস্ত্র, ৩৭ হাজার ২৫৪ বিভিন্ন অস্ত্রের এ্যামোনিশন, রায়োট কন্ট্রোল সরঞ্জামাদি এবং বিপি হেলমেট সহ বিপুল পরিমাণ মালামাল সাভার মডেল থানা, আশুলিয়া থানা, ধামরাই থানা, হাইওয়ে থানা ও যাত্রাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
সাভার সেনানিবাসের পক্ষ থেকে এখানে রক্ষিত বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে আমরা আজ হস্তান্তর করেছি। জেলা প্রশাসনের উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুজ্জামানের নিকট আমরা অস্ত্র গুলো হস্তান্তর করেছি।
এছাড়া বিভিন্ন ধরণের অস্ত্র এ্যামোনেশন, রায়োট কন্ট্রোল সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ বিপি হেলমেট ছাড়াও যানবাহন গুলো এরই মধ্যে আমরা সাভার, আশুলিয়া, ধামরাই থানা এবং সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সারাদেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সকল অস্ত্র ও গোলাবারুদ সেনা হেফাজতে নেওয়া হয়েছিলো। এছাড়াও বিভিন্ন সময় লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে রাখা হয়েছিলো সাভার সেনানিবাসে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী