
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত ৪২ জন কর্মকর্তার সংযুক্তি বাতিল করে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরমধ্য দিয়ে পতন হয় সরকারের। এরপর থেকেই নিয়োগ বাতিল-পদায়ন ইস্যুতে নতুন-নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক