
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বতীকালীন সরকারের নবনিযুক্ত কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী। এ সময় তিনি কর্মকর্তাদের মন্ত্রণালয়ের কাজকে গতিশীল ও জনবান্ধব করার জন্য নির্দেশ দেন।
রোববার (১৮ আগস্ট) সকালে কৃষি মন্ত্রণালয়ে আসেন তিনি। প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাংগীর আলম চৌধুরী গত শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক