পলাশে জনমনে স্বস্তি ফেরাতে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন।

আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব একটি টহল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা ঘোড়াশাল, পলাশে তাদের নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করেন। টহল কার্যক্রম চলাকালীন সময় দায়িত্বরত কর্মকর্তা জনসাধারণের অবগতির জন্য মাইকের মাধ্যমে এও বলেন যে,

প্রিয় নরসিংদীবাসী,
আসসালামু আলাইকুম।

“এদেশ আমাদের। এদেশের সম্পদ আমাদের। আমরা যেন কেউ নিজেদের সম্পদ নিজেরা বিনষ্ট না করি। এসকল সম্পদ পুনরায় আমাদের কেই পুনর্নির্মাণ করতে হবে। সরকারি বেসরকারি যেকোন ধরনের সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আসুন সবাই মিলে দেশকে গড়ে তুলি। ধন্যবাদ”

বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিট নরসিংদী জেলার ছয়টি উপজেলায় তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করার ফলে জনমনে স্বস্তি ফিরে আসে। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, হিন্দু অধ্যুষিত এলাকা ও মন্দিরের নিরাপত্তা, সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং অনুরোধকিত যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য এই জেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা জাগ্রত ও প্রস্তুত।