
নড়াইলের লোহাগড়ায় একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসার কারনে প্রসূতি মায়ের মৃত্যূর অভিযোগ করেছে স্বজনরা।
গতকাল সোমবার ১২ আগষ্ট রাতে নড়াইল সদর হাসপাতাল চত্তরে এ অভিযোগ করেন ভিকটিমের স্বজনরা। এ সময় ঘটনার সাথে জড়িত ডাক্তার মিঠুন বিশ্বাসকে নড়াইল সদর থানার পুলিশ আটক করেছে।
স্বজনরা অভিযোগ করে বলেন, লোহাগড়া উপজেলার শরসুনা গ্রামের পুলিশে কর্মরত ইকবাল শেখের মেয়ে ও তালবাড়িয়া গ্রামের নাইম শেখের স্ত্রী প্রসূতি শান্তাকে নিয়ে উপজেলার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করে। কথা থাকে ভাল সিজারিযান ডাক্তার দিয়ে তার সিজার করাবে।
কিন্তু প্রত্যাশা ক্লিনিকের ডাঃ মিঠুন বিশ্বাস নিজে এনেসথিয়া দিয়ে তার সিজার করে। সিজার করে একটি মেয়ে সন্তান জন্ম নিলেও ভিকটিম শান্তা অপারেশন থিয়েটারে মারা যায় বলে অভিযোগ করে তার স্বজনরা। প্রসূতি শান্তা মারা গেলেও কৌশলে তাকে এম্বুলেসে করে নড়াইল সদর হসপাতালে প্রেরন করে।
এ সময় শান্তার স্বজনরা লোহাগড়া থেকে ডাঃ মিঠুনকে সঙ্গে করে সদর হাসপাতালে নিয়ে আসে। সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে উত্তেজিত জনতা ডাঃ মিঠুনকে ঘেরাও করলে উপস্থিত পুলিশ তাকে আটক করে সদর থানা নিয়ে যায়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ডাক্তারকে আটক করে এনেছি।
যেহেতু ঘটনা লোহাগড়া থানার আওতায়, তাই লোহাগড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। এদিকে এ ঘটনার ব্যাপারে ডাঃ মিঠুনের নিকট জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হন নাই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...