
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট’।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ক্রীড়াবিদদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও সামগ্রিক উন্নয়নে ‘সেন্টার অব অ্যাক্সিলেন্স’ স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হবে ‘বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট’।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত সবার কাছে এটি হবে বিশেষায়িত স্থান। যেটি হবে নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম।
তিনি আরও বলেন, দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক মানসম্পন্ন এবং উচ্চ ফলাফল অর্জনে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন করবে। ক্রীড়াবিদদের বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা দেবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক