কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হচ্ছে : রিজওয়ানা হাসান

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

কালোটাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৯আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, আগে একটা ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। এখন আদেশের মাধ্যমে বলে দেওয়া হবে। আগে যেমন বলা হয়, কালো টাকা সাদা করা যাবে এখন সেরকম বলা হবে না। উল্টো বলা হবে।