আরএফএল এর কারখানায় আগুন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএল কারখানায় আগুন  আগুন লেগেছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে আগুন লাগে বলে জানায় স্থানীয়রা।

পলাশ ফায়ার সার্ভিস এই তথ্য নিশ্চিত করে বলেন, পলাশ ফায়ার স্টেশনের ২ টি ইউনিট এবং মাধবদী ফায়ার স্টেশনের ২ টি সহ মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে৷

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আগুন আর বাইরে ছড়ানো সম্ভাবনা নেই । আমরা কাজ করছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে । কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনো স্পষ্ট বলা যাচ্ছে না।

কিভাবে কি ঘটেছে সেটিও বলা যাচ্ছে না । প্রতিবেদন লেখা পর্যন্ত (৬.৩০) আগুন জ্বলছে। কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরী হতো।