
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়া নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য বিকেল ৫টার পর ঢাবির হল এলাকায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় পুলিশ মাইকিং করে ছাত্র-ছাত্রীদের হল থেকে দ্রুত বের হওয়ার আহ্বান জানান।
পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে চলে যেতে হবে। তা না হলে পুলিশ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সন্ধ্যা ৬টার পর শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অনুমতি দিয়েছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কারণ ৬টার পর হলে অবস্থান করা নিষেধ।
পুলিশ মাইকিংয়ের সময় সূর্যসেন হল, কবি জসীম উদদীন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। অনেক শিক্ষার্থীকে কান্না করতে দেখা যায়। তবে কোনো শিক্ষার্থী কথা বলতে রাজি হননি। এসময় হলের ভেতর থেকে পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতেও দেখা শোনা যায়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত