
‘গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’— শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত চারটি প্যাকেজের ব্যয় বাড়িয়েছে সরকার। চার প্যাকেজে মোট ব্যয় বেড়েছে ৪৭ কোটি ৭১ লাখ ৪৯ হাজার ৩৩০ টাকা।
এর মধ্যে প্যাকেজ-২-এ বেড়েছে ১৩ কোটি চার লাখ ১৬ হাজার ৬৫১ টাকা, প্যাকেজ-৩-এ ১১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৯৯৫ টাকা, প্যাকেজ-৪-এ ১৩ কোটি ৭৫ লাখ পাঁচ হাজার ৬৫৮ টাকা এবং প্যাকেজ-৫-এ ব্যয় বেড়েছে নয় কোটি ৩০ লাখ ৭৯ হাজার ২৬ টাকা।
বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ সংক্রান্ত আলাদা চারটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্পের অন্তর্ভুক্ত প্যাকেজ নম্বর-২-এর ১৬ নম্বর ইউনিটে ১৫ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ১৩ কোটি চার লাখ ১৬ হাজার ৬৫১ টাকা। যা মূল চুক্তিমূল্য অপেক্ষা ২৬.৩৫১ শতাংশ বেশি। মূল চুক্তি মূল্য ছিল ৪৯ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৬৬১ টাকা। ব্যয় বেড়ে মূল চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৬২ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৩১৩ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো বঙ্গ বিল্ডার্স লিমিটেড।
একই প্রকল্পের অন্তর্ভুক্ত প্যাকেজ নম্বর-৩-এর ১৬ নম্বর ইউনিটে ১৫ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ১১ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৯৯৫ টাকা। যা মূল চুক্তিমূল্য অপেক্ষা ২৩.৪৭৩ শতাংশ বেশি। মূল চুক্তিমূল্য ৪৯ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৪৬১ টাকা। আর সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৬১ কোটি ০৯ লাখ ৬৪ হাজার ৪৫৭ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো বঙ্গ বিল্ডার্স লিমিটেড।
অন্য এক প্রস্তাবে একই প্রকল্পের অন্তর্ভুক্ত প্যাকেজ নম্বর-৪-এর ১৬ নম্বর ইউনিটে ১৫ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ১৩ কোটি ৭৫ লাখ পাঁচ হাজার ৬৫৮ টাকা। যা মূল চুক্তিমূল্য অপেক্ষা ২৬.৮৫৯ শতাংশ বেশি। মূল চুক্তিমূল্য ৫১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ১৮৭ টাকা। আর সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৮৪৫ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো এফআই-এমববএল।
এছাড়া, গাবতলী সিটি পল্লীতে পরিচ্ছন্ন কর্মীদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্পের অন্তর্ভুক্ত প্যাকেজ নম্বর-৫-এর ৪ নম্বর ইউনিটে ১৫-তলা আবাসিক ভবন নির্মাণ এবং চার তলা স্কুল ভবন নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা, বহিরাগত জল সরবরাহ এবং আরবোরিকালচার কাজ শীর্ষক নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে নয় কোটি ৩০ লাখ ৭৯ হাজার ২৬ টাকা। যা মূল চুক্তিমূল্য অপেক্ষা ২৮.৯৯১ শতাংশ বেশি। মূল চুক্তিমূল্য ছিল ৩২ কোটি ১০ লাখ ৬২ হাজার ২৮০ টাকা। আর সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪১ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৩০৭ টাকা৷ সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো এমএসসিএল -এমসিপিএল।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী