পুলক রায়,নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী মিশন এলাকা হতে জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ বিনোদন কোচ নামে একজনকে গ্রেফতার করা হয়।
গতকাল বৃহস্পতিবার ১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি পশ্চিম সমশ্চূড়া এলাকার অনিল কোচের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। ধৃত মাদক কারবারির নামে নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃত মাদক কারবারিকে আদালতের নির্দেশে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের চৌকস উপ-পুলিশ পরিদর্শক এসআই শফিকুর রহমান, সহকারী উপ পুলিশ পরিদর্শক এএসআই সোহরাব হোসেন, আরিফুল ইসলাম, সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত