• দেশজুড়ে ফিচার
  • নালিতাবাড়ীতে কোটা আন্দোলন নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নালিতাবাড়ীতে কোটা আন্দোলন নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

কোটা সংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্যে এবং স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের অবমাননা করা হচ্ছে, এমন অভিযোগ তুলে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা কমান্ড।

১৬জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মকুল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,আব্দুর রহমান সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,নারী নেত্রী নিপুণ সহ অন্যান্য নেতাকর্মী।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা আজ মনের ক্ষোভে আন্দোলনে নেমেছে। কোটা আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাচ্ছিল্য করার প্রতিবাদে এই মানববন্ধন।

আমাদের মনোবল এখনও অনেক শক্ত জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।