
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি নিয়ে উপাচার্য ভবন ঘেরাও করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে রেখেছে।
এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনকে বিভিন্ন দাবি দাওয়া জানান। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ছাত্রী হলে সবধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শিক্ষার্থীদের গুলি কে করলো তাদের খুঁজে বের করতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সম্পূর্ণ বহন করতে হবে, ছাত্রলীগকে কে বিশ্ববিদ্যালয়ের বাস দিলো তা খতিয়ে দেখতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্ররাজনীতি চাই না। সবসময়ের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এসময় প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রলীগ গতকাল বাস নিয়ে যাওয়ার সময় আমার অনুমতি নেয়নি। এ বিষয়টি খতিয়ে দেখা হবে, তারা না জানিয়ে বাস কীভাবে নিয়ে গেল। খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক