
বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। বুধবার (৩ জুলাই) বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি এ আগ্রহের কথা জানান।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুই দেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে জাপানের রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকারি-বেসরকারি সদস্যদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশে আসবে।
এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন, পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা, ফুড প্রসেস ও কুল চেইন, হিমাগার নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন।
এর আগে দুপুরে কৃষিন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের কৃষি খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান এবং যুগ্ম সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী