একজন কর্মীবান্ধব ও জনপ্রিয় নেতা আমাদের মন্টু ভাই

প্রকাশিত: ৭:০২ পূর্বাহ্ণ , ১৭ জুলাই ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ রাজনৈতিক কোনো কৌশল লেখার গুণাবলী আসলে আমার মাঝে নেই।তবুও যার কথা বলছিলাম আজ ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে।নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা পড়তে পারেন, চোখের দিকে তাকালেই কর্মীকে বুঝতে পারেন নেতা ও নেতৃত্ব’ এ বিষয়ে সব যুগে ও সব কালে ভিন্নমত এবং ভিন্ন ভিন্ন ব্যাখ্যা-বিশ্লেষণ চোখে পড়ে।

আমরা যখন এই আধুনিক যুগে বসবাস করছি তখন অনেক নেতা এবং নেতৃত্বের যে অবয়ব দেখতে পাচ্ছি।নেতৃত্ব বলতে যে কেবল রাজনৈতিক নেতৃত্বকেই বোঝায় তা কিন্তু নয়। সমাজ জীবনের প্রতিটি স্তরেই আসলে মানুষের নেতৃত্বের প্রয়োজন। ব্যক্তিগত জীবনে নিজেকে পরিচালনার ক্ষেত্রে সুচিন্তা ও সুপরিকল্পনা এবং আত্মবিশ্বাস ও নিয়ম-শৃংখলা মেনে চলাটা জরুরি। এসব অনুশীলনের ক্ষেত্রে যে ব্যক্তি যত কৃতকার্য সে ব্যক্তি জীবনে তত সফল।

আমার দেখা ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনৈতিক ভাবে যাকে ছোট থেকে চিন্তাধারা করেছি তিনি আজ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী আমাদের প্রিয় ও ভালবাসার মন্টু ভাই। যাকে রাজনীতির অঙ্গনে মন্টু ভাই বলি ডাকে। নেতা নেতৃত্ব কর্মীবান্ধব সকলের প্রিয় একজন মানুষ যাকে নিয়ে কথা বলছি তিনি আমাদের মন্টু ভাই।রাজনীতি আমি করি না।তবুও গতকাল ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার অফিসে মন্টু ভাইয়ের অফিসে দেখা হয় আমার সঙ্গে। মন্টুভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

এ অফিসের চতুরদীঘি নেতা কর্মীরা ভরপুর। সবার সঙ্গে হাসি দিয়ে কথা বললেন।আমাকে দেখেই জিজ্ঞেস করছেন ছোট ভাই তুমি কেমন আছো। আমি বললাম মন্টু ভাই আমরা ভালো আছি আপনি কেমন আছেন। অনেক নেতাকর্মীদের ফাঁকেও উনি আমাকে অনেক সময় দিয়েছেন।আমাকে জড়িয়ে একটি ছবিও তুলেছেন।তাই আমি আগে লিখেছি যে আমি রাজনীতি করি না।

তারপরও মন্টু ভাই আমাকে আদর ভালবাসা যথেষ্ট পরিমাণে করেছেন। যা সত্যি কারের নেতৃত্বে সুন্দর মানুষের পক্ষেই তা করা সম্ভব। অর্থাত এসব গুণাবলী অর্জনের মধ্যদিয়ে ব্যক্তিচিত্তে নেতৃত্বেরই দক্ষতা সঞ্চারিত হয়। যা তাকে পারিবারিক জীবনেও সফলভাবে পরিবার পরিচালনার ক্ষমতা জোগায়। সেটা আজ নিজ চোখে দেখলাম।ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিতে ধীরে ধীরে পথচলার এক আদর্শপূর্ণ নেতৃত্বে সফলতার ছোঁয়ায় আলোকিত হয়েছেন আমাদের মন্টু ভাই।

মন্টু ভাইয়ের সাথে আমার পরিচয়টা গড়ে ওঠে। আমার প্রিয় বন্ধু এ জেলার ছাত্র ও যুব সমাজের অহংকার ভিপি হাসান সারোয়ারের মাধ্যমে। একটু কথা বলি রাখি।ব্রাহ্মণবাড়িয়ার ওই লাল বিল্ডিংয়ে মন্টু ভাইকে যেমন দেখেছি। আজও মন্টু ভাই থেমন আছেন। তবে বিদায় নেওয়ার সময় মন্টু ভাই
আমাকে যেভাবে।বিদায় দিলেন তিনি’একজন সত্যিকারের নেতা ।

দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহতালা আপনার মনের আশা পূরণ করুক। পরিশেষে বলেতে চাই।মানুষের সেবায় আপনার জীবন আলোকিত হোক।