
বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১ জুলাই) সেনাবাহিনী সদরদপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌ বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় নৌ বাহিনী প্রধান সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার নেওয়ায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে তারা দু’দেশের বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌ বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠির (সস্ত্রীক) নেতৃত্বে চার সদস্যের ভারতীয় নৌ বাহিনীর একটি প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুন ঢাকায় আসেন। সফর শেষে দলটি আগামী ৫ জুলাই ভারতে ফিরে যাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা...
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার...
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি...
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের নতুন প্রযুক্তি
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের...
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত