
মো.তাসলিম উদ্দিন সরাইলঃ সরাইল উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটিও উপজেলা সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৯ জুলাই সকাল সাড়ে এগারোটা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের হল রুমে সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মেজবা উল আলম ভূইঁয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম।
সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা (রিপা),উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হানিফ আহমেদ,উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, জেলা পরিষদ সদস্য মো. পায়েল হোসেন মৃধা।
সভায় বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. সোহাগ রানা,সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিক আহমেদ তফসির, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজ পুর ইউপি চেয়ারম্যান মো.খায়রুল হুদা চৌধুরী বাদল, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির,শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোছা: আছমা বেগম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউছার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সাহার আলীএ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা, জান্নাত বেগম, পিআইও মো. সিপাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় উপজেলা অরুয়াইল বাজারে নদী দখল ও সরকারি জায়গা উদ্ধার করতে দ্রুত আইনি পদক্ষেপ নিতে বক্তারা বলেন। অরুয়াইলে সরকারি জায়গা দখল করে একটি চক্র ওই এলাকায় দখল রাজত্ব চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই দখলদারদের দখলকৃত। সরকারি জায়গা উদ্ধার করতে সরাইল উপজেলা ভূমি অফিস থেকে ৩০ জনের নামে চিঠি প্রেরণ করা হয়।
এই চিঠি প্রেরণ করলে সংশ্লিষ্ট অফিসের দুই কর্মকর্তার নামে দখলদার দুজন বাদী হয়ে মামলা করে। দখলদারা সরকারি জায়গা খালি না করে অল্টু তারা মামলা দায়ের করে। উপস্থিত বক্তারা এর তীব্র নিন্দা জানিয়ে বলেন,সরকারি জায়গা উদ্ধার করতে আইনি প্রক্রিয়া পরিচালনা করতে সংশ্লিষ্ট অফিসকে আহ্বান জানান। সরাইল থানা নবাগত ওসি মো. সোহাগ রানা সুন্দর ও শান্তির সরাইল গঠনে সকলেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন,পুলিশের কাজে সহযোগিতা করলে এলাকার আইনশৃঙ্খলা ভালো থাকবে।
আপনারা মাদক কারবারের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। এলাকার দৃশ্যপট পরিবর্তন হবে।এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সরাইল থানার নবাগত ওসি মো.সোহাগ রানা সকলের সহযোগিতা কামনা করেন।
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শের আলম তার বক্তব্যে বলেন, সরাইল আইন শৃঙ্খলা সভায় আলোচনা শুধু অরুয়াইলে সরকারি জায়গা দখল নিয়ে অর্ধেক সময় বক্তব্য দেওয়া হয়।উপজেলা বাকি ইউনিয়নে সরকারি সম্পত্তি দখল নিয়ে ও আপনারা কথা বলবেন। অন্যান্য জায়গা তো সরকারি খাস জায়গা দখল হচ্ছে।
সকল সরকারি জায়গায়ই উদ্ধার হওয়া দরকার। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে উপজেলা চেয়ারম্যান শের আলম বলেন, মাদক এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে। বলেন তো সরাইলে এমন একটি গ্রাম আছে যেই গ্রামে মাদকের স্পট নাই।প্রত্যেকটি গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় মাদকের আখড়া হয়ে গেছে। এর আগেও আমি আমার নিজগ্রাম সহ অনেকবার বলেছি এসব গ্রামে মাদকবিরোধী অভিযান চালানোর জন্য।
কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করাতে পারিনি। আমার কাছে তথ্য রয়েছে সরাইলে ৩০ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে। আশা করব সরাইল থানার পুলিশ এই মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন। প্রয়োজনে আমরা আপনাদের কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম দেব।
উপস্থিত সরাইল থানার নবাগত ওসিকে উদ্দেশ্য করে চেয়ারম্যান মো. শের আলম আরোও বলেন, মাদক নির্মূলে সরাইল কে মাদকমুক্ত করবেন এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন।তাহলে সরাইল থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। সরাইলের যুব সমাজ সহ প্রতিটি পরিবার এই মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যমতে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান শের আলম।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়া তিনি তার বক্তব্য বলেন। অরুয়াইলে নদী জায়গা দখল মুক্ত করতে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। দখলদাররা সরকারি সম্পত্তি যদি নিজ দায়িত্বে খালি না করে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে। সরকারি জায়গা উদ্ধার করতে আইনি প্রক্রিয়া শেষ হলেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
সভায় মাদক, সরকারি জায়গা দখল,যানজট, চুরি- ছিনতাই, জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এদিকে একই সময়ে একই স্থানে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া’র সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...