
পুলক রায়,নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মোঃ আমির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
গতকাল শনিবার (১৩ জুলাই ) রাতে উপজেলার আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন ওই এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আমির হোসেনকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, দীর্ঘদিন যাবত আমির মাদক বিক্রি করে আসছিলো এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং মাদকসহ তাকে গ্রেফতার করি। আজ দুপুরে গ্রেফতারকৃত আমির হোসেনকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...