
পবিত্র হজ পালন শেষে গত বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। গতকাল রোববার (২৪ জুন) দিনগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩০টি ফিরতি ফ্লাইটে ১১ হাজার ৬৪০ জন হাজি দেশে ফিরেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা যায়। গত ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।
হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য মতে, এখন পর্যন্ত ৩০টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফেরেন। ৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮টি, সৌদি এয়ারলাইনসের ১০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১২টি।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি যান ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা।
এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। এর মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় ৪ জন, জেদ্দায় এক জন এবং মিনায় মারা যান দুইজন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী