
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুলাবাদ ইউনিয়নে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর মা নবীনগর থানায় গতকাল বৃহস্পতিবার উপজেলার রসুলাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড রসুলাবাদ গ্রামের মোঃ মাহাবুব রহমান(৪৫)কে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,রসুলাবাদ উলফত আলী খাঁন উচ্চ বিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষক মোঃ মাহাবুব রহমান, তিনি বিদ্যালয় সংলগ্ন জনৈক চুন্নু মিয়ার বসত বাড়ির উওর ভিটির পরিত্যক্ত বসত ঘরের একটি কক্ষে নিয়মিত প্রাইভেট পড়ান।
গত ১০/০৬/২৪ইং তারিখ সকাল ৮:৩০ টার দিকে (মুনকে)ছদ্ম নাম (১২) প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যান।ঐদিন বৃষ্টির দিন থাকায় তাহার একই ক্লাশের “খ” শাখার স্কুল সহপাঠি ব্যতিত অন্য কোন ছাত্র/ছাত্রী ছিল না।
শিক্ষক মাহবুব কৌশলে ঘটনাস্থলের পাশে বাড়ির টিউভয়েল থেকে পানি আনার জন্য সামিয়ার সহপাঠিকে পাঠিয়ে দিয়ে হঠাৎ করে জোর পূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও গালে চুমু খেয়ে জোড়াজুড়ি করে পড়নের কাপড় খোলার চেষ্টা করে।
পরে ধস্তাধস্তি করে ছাড়া পেয়ে দ্রুত বাহির হয়ে স্কুলে যায় এবং স্কুলের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় তাহার ক্লাশ শিক্ষক মামুন সাহেবকে বিষয়টি অবহিত করে বাড়িতে চলে আসে।এ সময় মাহাবুব রহমান পালিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল কান্তি দাস জানান,ধর্ষণের চেষ্টা করা অভিযোগের ভিত্তিতে আসামি মোঃ মাহাবুব রহমানকে আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...