
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে মালিকরা লাভবান হবেন এবং দেশ এগিয়ে যাবে বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।
রোববার (২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানিকে নিট মুনাফার ৫ শতাংশ অর্থ ৮০:১০:১০ অনুপাতে যথাক্রমে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দিতে হবে।
বিএসআরএম এবং লাফার্জহোলসিম কোম্পানির প্রতিনিধিদল যথাক্রমে ৩ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৩৪১ টাকা এবং ৩ কোটি ৪৬ লক্ষ ১৩ হাজার ৪২৫ টাকার দুটি চেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
প্রতিমন্ত্রী এ দুই প্রতিষ্ঠানসহ অন্যান্য সব কোম্পানিকে বিধি অনুযায়ী শ্রমিকদের জীবন মান উন্নয়নে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট পরিমাণ অর্থ হস্তান্তর করার জন্য ধন্যবাদ জানান।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, বিএসআরএম এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স সৌমিত্র কুমার মুৎসুদ্দি, লাফার্জহোলসিম-এর হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ কে এম আতিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা...
শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় নাজমুন আরা সুলতানাকে দিশারীর...
শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় নাজমুন আরা...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের...
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা...
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার...
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি...