ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় আসামি গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , ১৪ জুন ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

তাহিরপুরে ব্যবসায়ীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে মারপিট ও টাকা ছিনতাইয়ের মামলায় আজিজুর রহমান ওরফে আইজুরকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের আশু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে তাহিরপুর থানায় আজিজুরসহ আরও দুই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। মামলার বাদী একই গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে হারুন মিয়া। শুক্রবার দুপুরে গ্রেফতার আজিজুরকে থানা পুলিশ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

মামলার এজাহার ও জেলা পুলিশের মিডিয়া জানায়, গেল বুধবার (১২ জুন) দিবাগত রাত ৯টার দিকে অভিযুক্ত আজিজুর ও তার কয়েক সহযোগি সংঘবদ্ধ হয়ে বাদাঘাট বাজারে তারই অফিসে জোর-পূর্বক ব্যবসায়ী হারুনকে ধরে নিয়ে গিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে বেধরকভাবে মারপিট করে, একই সময়ে নানা হুমকি ধামকি দিয়ে হারুনের পকেটে থাকা ৩২ হাজার টাকা অভিযুক্তরা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

শুক্রবার বিকেলে তাহিরপুর থানার মামলার তদন্তকারি অফিসার এসআই আহমেদুল আরেফিন জানান, ওই মামলায় পলাতক আসামিদের গ্রেফতার পুলিশি অভিযান চলমান রয়েছে।।