
শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস পুরস্কারে ভূষিত হন। এরপর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, ইউনেস্কো ড. ইউনূসকে এ ধরনের বা এই নামে কোনও পুরস্কার দেয়নি। এরপর নিজেদের বক্তব্য তুলে ধরে ইউনূস সেন্টার। সেখানে ইউনূসের পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষ ইউনেস্কোর সদর দপ্তর জানিয়েছে ট্রি অব পিস ইউনেস্কোর কোনও অফিসিয়াল পদক নয়।
বুধবার (২৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানান।
তিনি জানান, ইউনেস্কোর সদর দপ্তর জানিয়েছে ট্রি অব পিস ইউনেস্কোর কোনও অফিসিয়াল পদক নয়। সংস্থাটির এক্সটার্নাল রিলেশন বিষয়ক অ্যাসিট্যান্ট ডাইরেক্টর জেনারেল এন্থনি ওহেমেং বোমাহ জানিয়েছেন ট্রি অব পিস ইউনেস্কোর কোনও অফিসিয়াল অ্যাওয়ার্ড নয়। এই পদকের ইউনেস্কোর কোনও মর্যাদা নেই।
তিনি আরও জানান, ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের এর একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদানের বিষয়ে ইউনেস্কোর সাথে কোনও রকমের পরামর্শ করা হয়নি এবং ঐ অনুষ্ঠানে ইউনেস্কোর কোনও ধরনের সংশ্লিষ্টতা ছিল না।
ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ট্রি অব পিস অ্যাওয়ার্ড পেয়েছেন এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে আসলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১ মার্চ ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল বরাবর একটি পত্র পাঠান। তার প্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর অ্যাসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল তার স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে এই তথ্য জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী