
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আরও সক্রিয় করার লক্ষ্যে জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪ উত্থাপিত হয়েছে।
বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০ এর অধিকতর সংশোধন করতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২০ সালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গবেষণাবৃত্তি (ফেলোশিপ) প্রদান ও ভাষাশিক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ভাষা-গবেষণা ট্রাস্ট’ স্থাপনের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০’ সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা অর্জনের আন্দোলনের সূচনা করেন। তাই ভাষা গবেষণা ট্রাস্ট বঙ্গবন্ধুর নামেই হওয়া সমীচীন বিধায় খসড়া আইনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা-গবেষণা ট্রাস্ট’ নামকরণের প্রস্তাব করা হয়। ট্রাস্টের এই নামকরণের বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন গ্রহণ করা হয়েছে।
পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে ১ মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী