
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারায়ণপুর সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে নুরুজ্জামান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুন) সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত নুরুজ্জামান চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় স্থানীয় কয়েকজন বাসিন্দা নারায়ণপুর সীমান্তের কাছে মাছ ধরতে যান। সেখানে গিয়ে তারা নদীতে একটি ভাসমান মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবককে রাতে কে বা কারা হত্যা করেছে। তার শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...