সরাইলে সভ্যতার পথে সামাজিক সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৭:০২ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা উচালিয়া পাড়ার সভ্যতার পথে সামাজিক সংগঠনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়ার সংবর্ধনা ও বিভিন্ন খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ জুন) বিকালে উচালিয়াপাড়ায় সভ্যতার পথে সামাজিক সংগঠনের উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মনতু, শেখ মো.শহীদ মিয়ার সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ও প্রধান বক্তা নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম মিয়া, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য মো.পায়েল হোসেন মৃধা, ব্যবসায়ী মো. আলমগীর মিয়া, মো. আবুশাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো. চান মিয়া মাষ্টার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,খেলা ধুলার মাধ্যমে তরুণরা আনন্দ পেয়ে থাকে। সমাজ কে মাদক মুক্ত রাখতে হলে সংস্কৃতিক চর্চার বিকল্প কিছু নেই। একজন বাজে মানুষ কে রাগ ও চাপ দিয়ে  কখনো ভালো  করা যায়না।

ভালোবাসা দিয়ে মানুষ কে ভালো করা যায়। বড়দের   শ্রদ্ধা ছোটদের স্নেহ করলে ভালোবাসা পাওয়া যায়। কাজেই আমরা যারা তরুণ আছি সমাজের সবাই কে সম্মান করবো ভালোবাসবো।