মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজ বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কার্যক্রম পরিচালনা করা হয়। একইসাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয়, এবং নির্দেশ সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয় পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএ মৌলভীবাজার এর পরিচালক হাবিবুর রহমান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করা হয়েছে। হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত