নোয়াখালী সোনাইমুড়ি থানা পুলিশ মোশারফ হোসেনের ছেলে মো, আনোয়ার হোসেন প্রকাশ রাজা (৩৫)কে সোনাইমুড়ি থানার এস আই বাছির উদ্দিন এর সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ি থানাধীন মুহুরিগঞ্জ কড়িহাটি সড়ক বানিপুর তানিশা ট্রেডার্স নামক দোকান এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়,সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে পাইকারি মূল্যে ট্যাবলেট ক্রয় করে ঘটনাস্থলসহ আশপাশে এলাকায় বিক্রি করে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির পি সি/পিসিআর,সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় মো, আনোয়ার হোসেন প্রকাশে রাজা(৩৫) এর বিরুদ্ধে নোয়াখালী চাটখিল থানায় এফ আই আর নং ২ আগস্ট ২০২৩ ধারা ৩৬/১ সারণিৱ ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮,৪/নোয়াখালী সোনাইমুড়ি থানায় এফআইআর নং ৩৪/১৬১, ৩১শে মে ২০১৮ ধারা,১৯ (১)এৱ ৯(ক)পোশাক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর এজারভুক্ত আসামি।
মাদক ব্যবসায়ী এলাকায় বিভিন্ন অনৈতিক অনিয়ম আইনশৃঙ্খলা বিঘ্নহয় ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ উঠে।গ্রেফতারের সময় ২২০পিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি রেডমি এ ৩ মোবাইল ফোন জব্দ করে সোনাইমুড়ি থানায় নং ২৩/২০২৪ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৩৬/(০১ )এর ১০ (ক)ৱুজু করে আসামি কোর্টে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত