
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নিবাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী নভেম্বরের নির্বাচনে ৭৮ বয়সী ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে সম্ভবত তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে কাজের সময় খুব বেশি পাশে পাবেন না। এ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মেলানিয়া ট্রাম্প চুক্তি করেছেন বলে পেইজ সিক্স জানিয়েছে।
মার্কিন একটি সূত্রের বরাত দিয়ে পেইজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া তার স্বামীর সাথে একটি চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট পদে বিজয়ী হন, তাহলে তাকে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টার জন্য ফার্স্ট লেডির দায়িত্বে থাকতে হবে না।
পেইজ সিক্স বলেছে, ছেলে ব্যারন ট্রাম্পের সাথে আরও বেশি সময় কাটাতে চান সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যে কারণে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করেছেন তিনি।
১৮ বছর বয়সী ব্যারন শিগগিরই নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবেন। নতুন জীবন মানিয়ে নিতে ছেলেকে সহায়তা করতে চান মেলানিয়া ট্রাম্প। সূত্রটি বলেছে, তিনি একজন মা এবং ইতিমধ্যেই প্রতি মাসের কিছু অংশ ও সম্ভবত প্রতি সপ্তাহ নিউইয়র্কে কাটানোর পরিকল্পনা করছেন।
‘‘ব্যারন এর আগে কখনই পুরোপুরি একা ছিলেন না। তিনি কলেজে নবীন শিক্ষার্থী এবং একটি প্রধান গণতান্ত্রিক শহরে সম্ভবত একজন প্রেসিডেন্টের পুত্র হওয়ার অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হিমশিম খেতে পারেন। যে কারণে মেলানিয়া অতিরিক্ত মনোযোগ দিয়ে তার সাথে সময় কাটাতে চান…। আর ব্যারনের বাবা যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রেসিডেন্টের ছেলের সাথে সবসময় সিক্রেট সার্ভিসের সদস্যরা থাকবেন। এটা নিয়েও মেলানিয়া কিছুটা উদ্বিগ্ন।’’
প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া ট্রাম্প একজন অত্যন্ত যত্নশীল মা। এমনকি ফ্লোরিডা থেকে (রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে) রিপাবলিকান দলীয় প্রতিনিধি হিসাবে ব্যারন কাজ করবেন এমন ধারণাও নাকচ করে দিয়েছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...