ডিএমপির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বদলি

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

শনিবার (১৫ জুন) এক বার্তায় ডিএমপি জানায় বদলি করাদের মধ্যে ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক মিঠুকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির এসি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।