
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার মামলায় নোয়াখালীর দুই আসামিকে আগাম জামিন না দিয়ে পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২জুন) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ তাদের আগাম জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু ও মো. মুজিবুর রহমান মুজিব। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মাগফুর রহমান শেখ।
১৩ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো.নুরুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল নুরুল ইসলামের। এ অবস্থায় ১২ এপ্রিল আসামিরা হামলা চালিয়ে নুরুল ইসলামের লোকজনকে রক্তাক্ত জখম করেন। এতে একজনের কব্জিতে কোপ লাগে। আরেকজনের মাথায় কোপ পড়ে। কাটা স্থানে ১১টি সেলাই দিতে হয়েছে। এছাড়া, আসামিরা সোনার চেইন ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যান। পাশাপাশি একটি নিশান গাড়ি ভাঙচুর করেন।
এ মামলার এক নম্বর আসামি গোলাম সারোয়ার (৪৫)ও দুই নম্বর আসামি মো. মফিজ মিয়া (৫৫) হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল সাহাব উদ্দিন আহম্মদ টিপু জানান, শুনানিতে আবেদনকারীদের আইনজীবী এজাহারের বর্ণনা গোপন করেছিলেন। মূল যে অভিযোগ সেটি উপস্থাপন করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আদালতে সচিত্র প্রতিবেদন তুলে ধরি। হামলায় জখম হওয়া তিনজন ভিকটিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ কথাগুলো গোপন রাখা হয়েছে। পরে আদালত আইনজীবীর প্রতি উষ্মা প্রকাশ করে আসামিদের আগাম জামিন আবেদন খারিজ করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী