ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সাথে বসে ভাত খাওয়ায় এ কে এম রমজান আলী নামের এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (০৫ জুন) দুপুরে উপজেলার কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের ছিলেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য কলেজের অধ্যক্ষ একেএম রমজান আলী। দুপুরে ওই কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটু পরিদর্শনে যান।
এসময় এই চেয়ারম্যান প্রার্থীর সাথে ভোট কেন্দ্রের অফিস কক্ষে বসে প্রিজাইডিং অফিসার একেএম রমজান আলী ভাত খান। দুজনে ভাত খাওয়া অবস্থায় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট দেখতে পান।
একজন প্রিজাইডিং অফিসার কোন প্রার্থীর সাথে বসে ভাত খেতে পারেন না। তাই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত